সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ভূমিমন্ত্রী

ভূমি মালিকদের স্মার্ট কার্ড দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি মালিকদের মালিকানা সংক্রান্ত ‘সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ’ স্মার্ট কার্ড দেওয়া হবে। এ কার্ডের মধ্যে ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ অংশ নিয়ে এ তথ্য জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি মালিকদের যে কার্ড দেওয়া সেটার নাম হবে সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ। কার্ডে ভূমি সংক্রান্ত সব ডেটা থাকবে। জমি ক্রয়-বিক্রি করলে সেটা স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে।

তিনি জানান, কার্ড দেওয়ার জন্য কাজ চলছে। চলতি অর্থ বছরেই দেওয়া শুরু হবে।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)