মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার

বৈশ্বিক সংকট মোকাবিলা করে এগিয়ে যাবে দেশ

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্ব অর্থনৈতিক সংকটের মুখোমুখি। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। ফলে দেশের উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। অচিরেই এ বৈশ্বিক সংকট মোকাবিলা করে এগিয়ে যাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমলাতন্ত্রের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই। তবে বৈশ্বিক কারণে জ্বালানি ও খাদ্য পরিস্থিতিসহ অর্থনৈতিক ধাক্কা সামলে ওঠার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, আমাদের সেই চেষ্টা থাকবে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)