Metro Rail Inaugaration

মেট্রোরেলের উদ্বোধন ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আগামী ২৮ ডিসেম্বর।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। তিনি বলেন, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেলের উদ্বোধন করবেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের অভ্যর্থনা উপকমিটির সভায় এ তথ্য জানান তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, ডিসেম্বরের শেষে মেট্রোরেল উদ্বোধন করা হবে। তাই এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে মেট্রোরেল।

জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হবে ডিসেম্বরের শেষের দিকে। এই রুট চালু হওয়ার পর আগারগাঁও থেকে যাত্রী পরিবহনে মেট্রো স্টেশন এলাকায় বিআরটিসির ডিপো তৈরির কাজ চলছে। যাত্রীদের চাপ সামাল দেবে বিআরটিসির বাস সার্ভিস।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)