করোনা পরীক্ষায় পরীক্ষাগার স্থাপন করা হবে

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শহীদ ডা. মিলন মিলনায়তনে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। তাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাস বিকৃতির জনক বিএনপি। তারাই মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করে, বন্ধ করে দেয় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার। গণমাধ্যম থেকে পাঠ্যপুস্তক পর্যন্ত সব জায়গা থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার অপপ্রয়াস চালিয়েছে। বিএনপিই জামায়াতসহ যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের এমপি-মন্ত্রী বানিয়েছে।

জাহিদ মালেক বলেন, দেশবিরোধী বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু দেশের মানুষ বিএনপি-জামায়াত চক্রের খেলা ধরে ফেলেছে। এখন আর জনগণ তাদের সমর্থন করে না। তারা আগামীতেও ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)