Lafarge Holsim ICSB Award

আইসিএসবি করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল লাফার্জ হোলসিম

নিজস্ব প্রতিবেদক: `করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স' এর জন্য লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডকে পুরষ্কৃত করেছে ইন্সটিটিউট অব চার্টাড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। 

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুরষ্কার  প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি’র হাত থেকে কোম্পানির পক্ষে এই পুরষ্কার গ্রহন করেন কোম্পানির চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ ইকবাল চৌধুরী। 

ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করে কোম্পানিটি।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)