শেখ হাসিনা

বিচারপতি, বিচারক ও আইনজীবীদের উদ্দেশ্যে শেখ হাসিনা

দেশে কেউ যেন আর বিচারহীনতার কষ্ট না পায়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আইনের শাসন থাকবে। মানুষ ন্যায়বিচার পাবে। বিশ্বে মাথা উঁচু করে চলবে। বাবা-মা, ভাইবোন মারা গেলেন, আর আমি বিচার চাইতে পারবো না। আমাদের মতো কেউ যেন আর বিচারহীনতার কষ্ট না পায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিজয় আমরা এনেছি, এই বিজয়ের পতাকা সমুন্নত করেই চলতে হবে। আবার যেন ঐ খুনি, যুদ্ধাপরাধী, যাদের আমরা বিচার করেছি, তারা ক্ষমতায় এসে এই দেশকে ধ্বংস করতে না পারে। সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে ও লক্ষ্য রাখতে হবে।’

রোববার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিচারপতি, বিচারক ও আইনজীবীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

বিচার বিভাগের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাবা-মা, ভাইবোন মারা গেলেন, আর আমি বিচার চাইতে পারবো না। অথচ, তাদেরই অনেকে বিচারের ধারক-বাহক বলে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ যেন আর না পড়ে। আইন বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনা অনেকে দিচ্ছেন। আমরা সেটারও ব্যবস্থা করছি।

এসময় দেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সবক্ষেত্রে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যেন অনলাইনে কাজ করতে পারি। যাতে করে কোনো অপচয় না হয়। বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ যেভাবে এগিয়ে যচ্ছে এর গতিকে আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদের বিজয়ের মাসে বিজয়ের দিনে এটাই প্রতিজ্ঞা হবে যে বিজয়ের পতাকা সমুন্নত রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলবো। উন্নয়নশীল দেশ হয়েছি এখন উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবো।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএএম//

 

 


Comment As:

Comment (0)