প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। 

রবিবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

আগামী ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এ ছুটি ছিল।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষপঞ্জি-২০২২ অনুযায়ী, ছুটির তালিকায় এবার ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ। এরমধ্যে ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড় দিনেরও সরকারি ছুটি।

তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় শীতকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।
  
বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)