কাউছ মিয়া

টানা ১৪ বারের মতো সেরা করদাতা কাউছ মিয়া

নিজস্ব প্রতিবেদক: আবারও দেশের সেরা করদাতাদের তালিকায় স্থান পেয়েছেন হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী ব্যবসায়ী কাউছ মিয়া। ২০২১-২২ করবর্ষে ‘সিনিয়র সিটিজেন বা বয়স্ক নাগরিক’ শ্রেণিতে এই ব্যবসায়ী সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। সব মিলিয়ে টানা ১৪ বার তিনি এ কৃতিত্ব দেখালেন।

বুধবার (২১ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২১-২২ করবর্ষের জন্য সেরা করদাতাদের নাম প্রকাশ করেছে।

গত এক দশকেরও বেশি সময় ধরে কেউ সেরা করদাতার এই আসন টলাতে পারেনি।

এবার সেরা করদাতার তালিকায় জ্যেষ্ঠ নাগরিক, ব্যবসায়ী, শিল্পীসহ ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা স্থান পেয়েছে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২ জনের নাম প্রকাশ করা হয়েছে।

আগামী ২৮ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রত্যেককে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয়া হবে।

কাউছ মিয়া ১৯৯৮ সাল থেকেই দেশের সর্বোচ্চ করদাতার একজন। ৭৬ বছর বয়সী ব্যবসায়ী কাউছ মিয়া ব্যাংক থেকে নেননি কোনো ঋণ। সরকারকে কর দিচ্ছেন ৫৪ বছর ধরে। ১৫ বার ভূষিত হয়েছেন সেরা করদাতা হিসেবে।

কাউছ মিয়ার জন্ম ১৯৩১ সালের ২৬ আগস্ট চাঁদপুর শহরে। বাবা আব্বাস আলী মিয়া ব্যাপারী ও মা ফাতেমা খাতুন। নবম শ্রেণিতে পড়ার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পড়াশোনায় বিঘ্ন ঘটে কাউছের। যুদ্ধ-পরবর্তী সময়ে কিশোর বয়সেই চাঁদপুর শহরে ব্যবসায়ী জীবনের শুরু।

২০ বছর ব্যবসা করার পর ১৯৭০ সালে নারায়ণগঞ্জে এসে ব্যবসা শুরু করেন কাউছ মিয়া। জর্দা ব্যবসায় উত্থান হলেও বর্তমানে ৪০টি ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। আগা নবাব দেউড়ীতে থেকে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন তিনি।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)