বিসিসিআইর এজিএম

বিনিয়োগের জন্য বাংলাদেশ অনেক সম্ভাবনাময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ সরকার বেশ কিছু বড় মেগা প্রজেক্টে কাজ করছে। এছাড়াও ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ সরকার খুবই আন্তরিক এবং অনেক গুরুত্ব দিয়ে থাকে। ইতোমধ্যে বাংলাদেশ অনেকগুলো রোড শো করেছে বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করার জন্য। 

তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। আমরা আশা করছি চায়নার ইনভেস্টররা বাংলাদেশে বিনিয়োগ করবে এবং এদেশের সম্ভাবনার সুযোগ কাজে লাগাবে। 

বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর 'ঢাকা ক্লাব' স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এসব কথা বলেন।

স্বাগত বক্তব্য রাখেন বিসিসিসিআই'র প্রেসিডেন্ট গাজী গোলাম মোর্তজা। তিনি বলেন, বিশ্ব করোনা মহামারিতে অর্থনীতিতে একটা মন্দাভাব দিয়ে অতিবাহিত হয়েছে। এখন করোনা থেকে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। চায়নার সঙ্গে বাংলাদেশের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে করোনার পূর্বের ন্যায় আমরা কাজ করে যেতে পারবো। এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক কার্যক্রম আরো বেশি সমৃদ্ধ হবে বলে আশা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সভাপতি কে চাংলিয়াং বলেন, বাংলাদেশের জন্য চায়নার মার্কেটে অনেক সুযোগ সুবিধা রয়েছে। বিগত দিনে দুইদেশের ব্যবসায় যে অগ্রগতি ছিলো তা বরাবরই অব্যাহত থাকবে বলে আশা করছি।

তিনি বলেন, বিগত দিনের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশ ও চায়নার মধ্যে দারুণ পণ্য আমদানি রপ্তানি হয়েছে। এটা সামনে আরও প্রসারিত হবে। করোনা মহামারি পরবর্তী অর্থনীতির সুদিন ফিরে আসছে এই সুযোগ দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে আরও উন্নতি হবে।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//


Comment As:

Comment (0)