স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউএনএমসি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ইউএনএমসি’র সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারের (ইউএনএমসি)  মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

শুক্রবার (২৩ ডিসেম্বর)  এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যের ওমাহাতে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারে গতকাল বৃহস্পতিবার এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং ইউএনএমসির পক্ষে চ্যান্সেলর জেফারি পি গোল্ড এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় জটিল রোগ, লিভার ট্রান্সপ্ল্যান্ট, উন্নত ক্যান্সার চিকিৎসা এবং পেসেন্ট সেইফটি বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করা হবে।

সমঝোতা স্মারকটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণে উভয় পক্ষের মধ্যে আরো নিবিড় আলোচনা ও যোগাযোগ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টার’র (ইউএনএমসি) আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে একটি বিশষজ্ঞ চিকিৎসক দল যুক্তরাষ্ট্র সফরে যান।

প্রতিনিধি  দলের অন্যান্য সদস্য হলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, ক্যান্সার সার্জন খন্দকার এ বি এম আব্দুল্লাহ আল হাসান ও ল্যাবরেটরি মেডিসিনের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মোস্তাফিজুর রহমান।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)