প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারি সুবিধা বাড়ানো হচ্ছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারি সুবিধা বাড়ানো হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বেড়েছে।
প্রতিমন্ত্রী রোববার রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সুইড বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
সুইড বাংলাদেশের সভাপতি ফরিদ আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আরা গিনি এম পি, হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীতাকে এখন আর অভিশাপ মনে করা হয় না। সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধার ফলে প্রতিবন্ধী ব্যক্তিরা স্বাভাবিক মানুষের মত জীবন যাপনে করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাজ শুরু করেন। যারা বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করেছে তারা প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে কিছু করেনি। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কারনে প্রতিবন্ধীতাকে জয় করে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে বৈশ্বিক পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করেছে।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//



