দেশের স্বার্থে অপশক্তি নির্মূল করতে হবে
নিজস্ব প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে সর্তকতা ও সচেতনতার সঙ্গে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করতে হবে।
সোমবার (২৭ ডিসেম্বর) ধর্মীয় সম্প্রতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে ধর্ম নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণসহ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে।
তিনি আরো বলেন, এই বাংলাদেশ অস্প্রদায়িক বাংলাদেশ। এখানে কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। একটি অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে নানাভাবে চেষ্টা করছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কঠোর নজরদারি করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী জনগণের সঙ্গে আছে।
ফরিদুল হক খান বলেন, সরকারের চেষ্টায় প্রতিবছর সুষ্ঠুভাবে হজ পালিত হচ্ছে, আগামীতেও হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা, ইমাম মুয়াজ্জিন পরিষদ, ইসলামিক ফাউন্ডেশনসহ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষের অবস্থা জানেন। তার নেতৃত্ব আমরা উন্নতির শিখরে আরোহণ করবো।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকার যে নির্বাচনী অঙ্গীকার করেছিল তা বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন। তিনি সংখ্যালঘু চিন্তা করেন না, সবাইকে সমান সুযোগ-সুবিধা দেন।
বিনিয়োগবার্তা/এমআর//



