রংপুর সিটি নির্বাচন উৎসবমুখর হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাচন বেশ উৎসবমুখর হচ্ছে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ১১টার দিকে তিনি বলেন, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। ভোটের পরিবেশও ভালো। এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। তবে ভোট শেষে বলা যাবে। আশা করি ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দেবে।
আগারগাঁও নির্বাচন ভবনে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সিসিটিভি মনিটরিংয়ের এক পর্যায়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
রংপুর সিটি করপোরেশনের ভোট সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছেন তিন জন কমিশনার।
বিনিয়োগবার্তা/এমআর//



