Rangpur City Mostafa

রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির মোস্তফা জয়ী

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আবারো জাতীয় পার্টির (জাপা) প্রার্থী বিজয়ী হয়েছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হওয়া এ নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ৯৬ হাজার ৮০৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। ফলে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন তিনি। গতকাল দিনব্যাপী ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন (ইসি) মধ্যরাতে ফল প্রকাশ করে।

ইসির তথ্য অনুযায়ী, জাতীয় পার্টির প্রর্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমিরুজ্জামান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৯২ ভোট। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রর্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. লতিফুর রহমান হাতি মার্কায় পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আবু রায়হান ডাব মার্কায় ১০ হাজার ৫৪৯ ভোট পেলেও বাকি চার প্রার্থী ভোট পেয়েছেন ১০ হাজারের কম।

সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও সন্ধ্যা ৭টার পরও ভোটগ্রহণ হয়। এ সময় যারা সাড়ে ৪টার আগে কেন্দ্রে প্রবেশ করেছেন শুধু তাদের ভোট নেয়া হয়েছে। ঠাণ্ডাজনিত কারণে বয়স্ক ভোটারদের আঙুলের ছাপ মেলাতে সময় লাগায় এমনটা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)