জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি

বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন দিগন্ত মেট্রোরেল 

নিজস্ব প্রতিবেদক: অবসান হলো রাজধানীবাসীর অপেক্ষার। বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন এই প্রকল্পের অন্যতম অংশীদার জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

তিনি বলেন, মেট্রোরেলের এই ‍মুহূর্তটি জাপান-বাংলাদেশ সম্পর্কের জন্য মাহেন্দ্রক্ষণ। দুই দেশের সম্পর্কের মধ্যে এটি নতুন দিগন্তের সূচনা করবে।

বক্তব্যের শুরুতেই উপস্থিত জনতাকে সালাম দিয়ে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, ‘শুভ অপরাহ্ণ।’ এ সময় সমাবেশে উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

প্রসঙ্গত, মেট্রোরেলের এই নির্মাণের সঙ্গে শুরু থেকে জড়িত ছিল জাপান। এই প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা। এ ছাড়া ঋণ নেওয়া হয়েছে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা, যা আসছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)