বিএসটিআইতে নবনিযুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) নবনিযুক্ত কর্মকর্তাবৃন্দের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আবদুস সাত্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআইর পরিচালক (প্রশাসন) মোঃ তাহের জামিল। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআইর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বিগত ১১ ডিসেম্বর, ২০২২ তারিখে বিএসটিআইতে ১৪ ক্যাটাগরিতে ৮৮ জন কর্মকর্তা যোগদান করেন।
বিনিয়োগবার্তা/এমআর//



