ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভাটি অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি এতে সভাপতিত্ব করেন।
সভায় ভাইস চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিনসহ অন্যান্য পরিচালকবৃন্দ, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//



