রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক উন্নয়নের আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। সাক্ষাতের সময় তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে এ তথ্য জানান। রাষ্ট্রপ্রধান দু’দেশের এ সুযোগগুলো কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর জোর দেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার জন্য তুরস্কের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি আশা করেন জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে আগামীতেও মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে তুরস্ক। 

রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালন করায় তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)