সিলেটে রদাতাদের সম্মাননা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসীরা বিদেশে থেকেই এনআইডি কার্ড পাবেন

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসীরা বাংলাদেশিরা এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ড পাবেন। এজন্য তাদেরকে দেশে আসতে হবে না। বিদেশে বসেই প্রবাসীরা এনআইডি কার্ড পাবেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সিলেটের শহরের এক অভিজাত হোটেলে করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীরা জমিজমা নিয়ে বিভিন্ন সময় সমস্যায় পড়েন, এ জন্য র‍্যাপিড ট্রাইব্যুনাল করার প্রস্তাব দিয়েছিলাম। সেটা এখনো পাস হয়নি। পাস হলে অনেক সমস্যার সহজেই সমাধান হবে। প্রবাসীদের জন্য ভিন্ন সুবিধার কথা চিন্তা করে গত ২৭ ডিসেম্বর মন্ত্রীসভায় প্রবাসী দিবস পালন করার অনুমোদন করা হয়। প্রতি বছর ৩০ ডিসেম্বর এ দিবসটি পালন করা হবে।

কর দেওয়ার বিষয়ে তিনি বলেন, কর না দিলে আমরা কোনো কিছুই প্রত্যাশা করতে পারি না। দেব না অথচ নেব এটা হতে পারে না। পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে আহরিত রাজস্বের অধিকাংশই আসে আয়কর থেকে। বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরশীল জাতি গড়ে তুলতে আয়কর বিভাগকে শক্তিশালী করা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)