স্বরাষ্ট্রমন্ত্রী 

জঙ্গি ছিনতাইয়ের ঘটনা তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলমান রয়েছে। আমাদের পুলিশ যেখানে যাকে সন্দেহ করছেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)  ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচার লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব এ কথা বলেন তিনি৷

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নৌকার প্রার্থী হেরে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচনে জয়-পরায়জয় থাকবে। আর রংপুরে এরশাদ সাহেবের বাড়ি হওয়ায় সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত হওয়াটাই স্বাভাবিক।

পরে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা গ্যালালি স্থাপনের জন্য ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ইএসডিও) ধন্যবাদ জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিইআইজি আব্দুল আলীম, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর নির্বাহী পরিচালক শহীদ উজ জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)