বিআইসিএমের এজিএম সম্পন্ন

বিআইসিএমের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের বিজিআইসি টাওয়ারে অবস্থিত ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এজিএম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এজিএম এ সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তারসহ অন্যান্য সদস্যরা।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)