বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে আলোকিত করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌আমাদের নেত্রী যখন ক্ষমতায় এসেছিলেন তখন দেশের মাথাপিছু আয় ছিল ৫৬০ ডলার, এখন সেটা প্রায় তিন হাজার ডলার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যানজট নিরসনে মেট্রোরেল করবেন বলেছিলেন, সেটা তিনি করেছেন। তিনি দেশকে আলোকিত করবেন বলেছিলেন, তিনি দেশকে আলোকিত করে দেখিয়ে দিয়েছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে ঢাকা-১২ আসনের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের উন্নয়ন তাদের (বিএনপির) ভালো লাগে না। তারা আবারও ঠেলাগাড়ির যুগে ফিরে যেতে চান। বিএনপি পাকিস্তান মার্কা দেশ চায়।

তিনি বলেন, রাজাকার আলবদর সব আজ একত্র হয়েছে, তারা বঙ্গবন্ধু কন্যাকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়। কারণ, এভাবেই তারা ক্ষমতায় এসে অভ্যস্ত। হত্যা এবং কু-এর রাজনীতিতে তাদের অভ্যাস, সেটা তারা পরিবর্তন করতে পারে নাই।’

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)