সচিবালয়ে নিজ দফতরে আইনমন্ত্রী

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা সামগ্রিকভাবে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। কাজেই এর মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রবিবার (১ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে নতুন বছর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশ্রয় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুসারে ব্যবস্থা নেবে। কারণ জনগণ এখন বিশৃঙ্খলা চায় না, উন্নয়ন চায়।

তিনি আরো বলেন, বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে। যেসব ক্ষেত্রে জনগণ বিচার পায়নি, সেসব ক্ষেত্রে বিচারের ব্যবস্থা নেয়া হয়েছে।

আনিসুল হক বলেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা করেছি। যারা মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলছে, তারা কিন্তু অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনো কথা বলেনি। কাজেই তাদের বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য সেটাও বিবেচনা করতে হবে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)