লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি

সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বিপ্লব মিয়া বিপুল (২২) নামে বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন।

রবিবার (১ জানুয়ারি) জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দর জিরো পয়েন্ট বাঁধেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল হোসেন পাটগ্রাম সদর ইউনিয়নের রহমতপুর এলাকার রশিদুল ইসলামের ছেলে। এ নিয়ে গত ২ মাসে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, ওই সীমান্তের ৮৪২ নং পিলার দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন বিপুল হোসেনসহ একদল গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয় বিপুল হোসেনসহ কয়েকজন। পরে তার সঙ্গীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিপুল হোসেনের মৃত্যু হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর রাতে জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে সাদিকুল ইসলাম সাদিক ও নাজির হোসেন নামে আরও দুই বাংলাদেশী নিহত হয়। এবং গত ৯ নভেম্বর জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি সীমান্তে ভারতীয় গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয় ওয়াসকরুনী ও আয়নাল হক নামে দুই বাংলাদেশী।

বিনিয়োগবার্তা/এমআর//এসআরডি//


Comment As:

Comment (0)