ডিসেম্বরে প্রায় ১০৭ কোটি টাকার অবৈধ পণ্য উদ্ধার করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ডিসেম্বর মাসে ১০৬ কোটি ৯২ লাখ ৫৯ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ৮২ হাজার ৭০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ৩৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৪ হাজার ৩২৬ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ, ২,৭২৯ ক্যান বিয়ার, ২,৬৯৬ কেজি গাঁজা, ১৪ কেজি হেরোইন, ২২,৭৬২টি ইনজেকশন, ৬,৮৯২টি ইস্কাফ সিরাপ, ১,৪৩৪ বোতল এমকেডিল/কফিডিল, ৭,৭৭০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৩ লাখ ৯৮ হাজার ৮৫৫টি বিভিন্ন প্রকার ওষুধ এবং ২ লাখ ৯ হাজার ৯২৭টি অন্যান্য ট্যাবলেট।
অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৭ কেজি ০৬৩ গ্রাম স্বর্ণ, ১৭ কেজি ৩০০ গ্রাম রূপা, ১ লাখ ৭৮ হাজার ৭০৩টি কসমেটিক্স সামগ্রী, ৬ হাজার ৫৩৮টি ইমিটেশন গহনা, ১২ হাজার ৯৮৭টি শাড়ি, ৩ হাজার ৫৫টি থ্রিপিস/শার্টপিস/ চাদর/ কম্বল, ২ হাজার ৩৫৯টি তৈরি পোশাক, ২ হাজার ৩৪০ ঘনফুট কাঠ, ৫ হাজার ৫৩ কেজি চা পাতা, ১ লাখ ১৬ হাজার ৪১০ কেজি কয়লা, ৬ হাজার ১০ ঘনফুট পাথর, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৯৮ কেজি কচ্ছপের হাড়, ৪১৯ কেজি কারেন্ট জাল, ১ হাজার ৩১৩ কেজি কীটনাশক, ৮টি ট্রাক, ৯টি পিকআপ, ২৪টি সিএনজি/ইজিবাইক এবং ৫৫টি মোটরসাইকেল।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, সীমান্তে বিজিবির অভিযানে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৫ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৮ জনকে ও ৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
বিনিয়োগবার্তা/এমআর//



