MAHBUB5

নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন।

আজ দেওয়া আরেক প্রজ্ঞাপনে কবির বিন আনোয়ারকে অবসরে পাঠানোর বিষয়টিও জানানো হয়েছে।

সরকারের প্রশাসনযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তার এই চেয়ারে বসতে যাচ্ছেন জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন। তিনি এতদিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সামলেছেন। দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন তিনি।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)