পররাষ্ট্রমন্ত্রী

দেশের বিরুদ্ধে অপপ্রচার-মিথ্যা তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিন। আপনাদের এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারাই ব্যবস্থা নেবেন। ঢাকার দিকে তাকিয়ে থাকবেন না।

সোমবার (২ জানুয়ারি) নতুন বছর উপলক্ষে বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী বলেন, মিথ্যা তথ্য ও অপপ্রচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রকৃত তথ্য ও ঘটনা তুলে ধরবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে  বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করার কোনো দরকার নেই। আমরা আমাদের কাজ করে যেতে চাই। জনগণ আমাদের সঙ্গে থাকলে দেশি-বিদেশি কোনো বিষয় নয়।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক কেন নিহত হচ্ছে তা ভারত সরকারকে খুঁজে দেখতে হবে। দেশটির সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সীমান্তে কোনো লোক নিহত যেন না হয়। এটা আমাদের ব্যর্থতা নয়।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)