দূষিত শহর

বিশ্বে দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বাতাসের মান ‘প্রচণ্ড অস্বাস্থ্যকর’ নিয়ে ঢাকার অবস্থান তৃতীয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২১১ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে আছে। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়।

চীনের উহান ও ঘানার আক্রা যথাক্রমে একিউআই ২৮১ ও ২৮০ স্কোর নিয়ে যথাক্রমে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে।

১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউ সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)