হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে
নিজস্ব প্রতিবেদক: ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী অডিটোরিয়ামে মোতাহার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল কলেজ ও হাসপাতালের ১ম ও ২য় ব্যাচের চিকিৎসক নিবন্ধন, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার লক্ষ্যে স্বাস্থ্য-সেবাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে সংবিধানে অন্তর্ভুক্ত করে গিয়েছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিয়ে এসেছেন আমূল পরিবর্তন, গ্রামে গঞ্জে তৈরি করে দিয়েছেন কমিউনিটি ক্লিনিক। সাধারণ জনগণের স্বাস্থ্য-সেবা নিশ্চিত করতে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিকের মতো বহুকাল ধরে চলে আসা চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে।
এ সময় তিনি চিকিৎসকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি।
ডেপুটি স্পিকার বলেন, হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা সমাজে বহুল প্রচলিত। সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি এই চিকিৎসা ব্যবস্থার সুফল ভোগ করছে। তবে এই চিকিৎসা ব্যবস্থা প্রশিক্ষিত ডাক্তারদের মাধ্যমে চালু থাকতে হবে যাতে মানুষ ভুল চিকিৎসায় কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
বিনিয়োগবার্তা/এমআর//



