গরিব অসহায় মানুষের পাশে আছে সরকার
নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে। এ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না।
বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম আকস্মিক পরিদর্শনের সময় উপস্থিত ভোক্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস- খাদ্য বান্ধব আগে চালু ছিল না, কিন্তু এখন ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এ সময়ে চালু রেখেছে।
প্রয়োজনে সারাবছর স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই।
বিনিয়োগবার্তা/এমআর//



