ভূমিমন্ত্রী 0

দক্ষিণ এশিয়ার উন্নতির রোল মডেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু, মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেলসহ চলমান প্রকল্পগুলো দেশের যাতায়াত ব্যবস্থাকে অনেক দূর এগিয়ে নিয়েছে এবং আরো এগিয়ে যাবে। 

শনিবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম সমিতি আয়োজিত অসচ্ছল ব্যক্তিদের মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সমিতির পক্ষ থেকে ৭০ জনকে ভ্যানগাড়ি এবং ১০৫ জনকে সেলাই মেশিন দেওয়া হয়।

ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার রোল মডেল। কিন্তু নির্বাচনের সময় এলে দেশবিরোধী একটি মহল দেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে মিথ্যাচারের রাজনীতি শুরু করে। এখন মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। সারাদেশে উন্নয়ন হয়েছে স্বীকার করতে হবে। কারণ এটি দৃশ্যমান এবং জনগণ এর সুফল ভোগ করছে।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, একসময় আমরা পাকিস্তানের পেছনে ছিলাম, এখন পাকিস্তান আমাদের পেছনে। তারপরও দেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে ষড়যন্ত্র করছে দেশবিরোধী একটি মহল।

সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)