chn

ঢাকায় যাত্রাবিরতি করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং সোমবার (৯ জানুয়ারি) দিনগত রাতে ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করবেন। তিনি আফ্রিকার পাঁচটি দেশ সফরে যাওয়ার পথে ঢাকায় যাত্রা বিরতি করবেন।

ঢাকায় যাত্রাবিরতির সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী প্রথমে ইথিওপিয়ায় যাবেন। যাত্রাপথে বহনকারী উড়োজাহাজটি জ্বালানি সংগ্রহের জন্য সোমবার (৯ জানুয়ারি) দিনগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একটি সংক্ষিপ্ত বৈঠক করবেন।

প্রসঙ্গত, কিন গ্যাং চীনা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কিছুদিন আগে নিযুক্ত হয়েছেন।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)