70

মঙ্গলবার থেকে ১১০ টাকা লিটারে মিলবে সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে ১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল, প্র‌তি‌কে‌জি ৬০ টাকায় চি‌নি ও ৭০ টাকায় মসুরের ডাল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার সকাল থেকে মাসজুড়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের কা‌ছে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি করবে সংস্থাটি।

এর আগে, সোমবার টিসিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি ঢাকা মহানগরীসহ সারাদেশে জানুয়ারি মাসের বিক্রয় কার্যক্রম ১০ জানুয়ারি থেকে শুরু করবে। 

এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

বিনিয়োগবার্তা/এস্এল//


Comment As:

Comment (0)