তিন মোবাইল অপারেটরকে ২৫০০ কোটি টাকা পরিশোধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বিটিআরসির পাওনা ২ হাজার ৫শ’ কোটি টাকা পরিশোধ করতেই হবে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দেন।
আদালতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বিটিআরসির পক্ষে ব্যারিস্টার রেজা-ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন। আদালতের আদেশের বিষয়টি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিশ্চিত করেছেন।
ওই তিন অপারেটর হলো- গ্রামীণফোন, বাংলালিংক ও রবি।
বিনিয়োগবার্তা/ডিএফই//



