RBL

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম ও মোহাম্মদ শাহেদুর রহমানসহ ব্যাংকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)