গ্যাপেক্সপো

ঢাকায় চারদিনব্যাপি গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং এক্সপো শুরু

নিজস্ব প্রতিবেদক: গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্যাকেজিং এক্সপোর আয়োজনে শুরু হয়েছে গ্যাপেক্সপো২০২৩ উৎপাদিত পণ্য রফতানিতে ২০২৫ সাল নাগাদ যে সমস্যা হতে পারে তা বিবেচনায় নিয়ে ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে এক্সপোর আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোরটার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)  ঢাকায় অনুষ্ঠিত চলতি মেলাটি তাদের ১২তম আয়োজন মেলাটি চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত

প্রতিবছর গ্যাপেক্সপোর সঙ্গে অনুষ্ঠিত হয় গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইয়ার্ন ফেব্রিক্স এক্সপো যার আয়োজন করে এএসকে প্রাইভেট লিমিটেড বছরও একই সময় অনুষ্ঠিত হবে দুটি মেলা তবে এবার মেলার সঙ্গে যুক্ত হয়েছে ভারতের দক্ষিণ গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে ইন্ডিয়ান টেক্সটাইল ট্রেড ফেয়ার বাংলাদেশ অর্থাৎ এবার একই সঙ্গে একই স্থানে অনুষ্ঠিত হবে ৪টি পৃথক মেলা

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য, এফবিসিআিই বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এছাড়াও উপস্থিত ছিলেন ভারতের দক্ষিণ গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিমাংশু হাসমুখ

প্রসঙ্গত, গার্মেন্টস শিল্পের সবচেয়ে বড় চারটি আন্তর্জাতিক প্রদর্শনীতে গার্মেন্টস মেশিনারি, সুতা, কাপড়, গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের আরএমজি সেক্টরের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হবে

বিনিয়োগবার্তা/এসএএম//

 


Comment As:

Comment (0)