বাংলাদেশে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই

গবেষণা ও উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা বজায় রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সম্পদ মোবিলাইজেশনের মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা বজায় রাখতে হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ৭ম আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় সম্পদ মোবিলাইজেশনের মাধ্যমে শিল্প-একাডেমিক সম্পর্ক বাড়াতে হবে, যা প্রকৌশল গবেষণা এবং উদ্ভাবনে আন্তর্জাতিক সহযোগিতা এবং অংশীদারিত্ব বজায় রেখে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।

তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারির পর অন্যান্য দেশের মতো বাংলাদেশও জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে। এ সংকট মোকাবিলায় গবেষক ও বিশেষজ্ঞদের বিকল্প সমাধান বের করতে হবে যা শিল্প উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, সহস্রাব্দ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম সফল। আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত জাতিতে পরিণত করতে এসডিজি অর্জনের জন্য নিরলস কাজ করছি। প্রকৌশলী, বিজ্ঞানী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি স্মার্ট জাতিতে পরিণত করতে সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, আইপিই বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা কামরুন নাহার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সিয়ামুল বাশার, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)