রেল নারায়নগঞ্জ

সাংবাদিকদের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন ৫০ বার ট্রেন চলাচল করবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণঞ্জের ডাবল লাইনের কাজ শেষ হলে এ রুটে প্রতিদিন ৫০ বার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘আগামী জুন মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে রেলপথ চলাচল উপযোগী করা হবে। মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে ডাবল রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে শেখ রাসেল পার্কে সাংবাদিকদের এ সব কথা বলেন রেলমন্ত্রী।

নূরুল ইসলাম সুজন বলেন, উন্নয়নের প্রয়োজনে রেলওয়ের নিজস্ব জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ নিয়ে কোনো দ্বিমত নেই। যে সব জায়গা উন্নয়নের জন্য ব্যবহার করতে পারছি না, কিন্তু রেলওয়ের দখলে আছে তা চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, ডাবল লাইনের কারণে সড়কে যাতে যানজট সৃষ্টি না হয়, এ জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করে যানজট নিরসনের ব্যবস্থা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকতাসহ আরও অনেকে।

বিনিয়োগবার্তা/এসকে/এসএএম//


Comment As:

Comment (0)