ডোনাল্ড লু

সংবাদ সম্মেলনে ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের জন্য শ্রম অধিকার খুবই গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের জন্য শ্রম অধিকার খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের ডোনাল্ড লু জানান, র‌্যাব বিষয়ে ভালো আলোচনা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের পাশাপাশি যুক্তরাষ্ট্রও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমিয়ে আনার বিষয়ে স্বীকৃতি দিচ্ছে। এটা অভূতপূর্ব কাজ। এটা প্রমাণ করে মানবাধিকার রক্ষাসহ র‌্যাব তার গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিজম এবং আইনগত বিষয়গুলো রক্ষণাবেক্ষণের সক্ষমতা রাখে।’

আমেরিকানদের অনেক পরামর্শ রয়েছে উল্লেখ করে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রম অধিকার বিষয়ে সংলাপ নিয়ে আমরা গর্বিত। বাংলাদেশীদের জন্য, বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু।’

এরআগে রোববার সকালে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রম অধিকার পরিস্থিতির উন্নয়নে আমরা সহযোগিতা করতে পারি। এই বছরের মধ্যে উন্নতির বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’

ইন্দো-প্যাসিফিক কৌশলের গুরুত্ব সম্পর্কে বলেন, এ বিষয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। এটা একটা কৌশল, এটা ক্লাব না। এক প্রশ্নের উত্তরে জিএসপি সুবিধা নিয়ে মন্তব্য করেন ডোনাল্ড লু। তিনি বলেন, এই মুহূর্তে যেকোনো দেশের জন্য কংগ্রেসের পক্ষ হতে জিএসপি অনুমোদনের অপেক্ষা করছি আমরা। যখনই অনূমোদন দেয়া হবে তালিকার প্রথমেই বাংলাদেশের নাম থাকবে।

এদিন বেলা সোয়া ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন ডোনাল্ড লু। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। নির্ধারিত কর্মসূচি শেষে রোববার দিবাগত রাত ২টা নাগাদ তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। দক্ষিণ এশিয়ার দুই দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এলেন তিনি। ভারতের দিল্লি থেকে রওনা হয়ে গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন এ কূটনীতিক।

হযরত শাহজালাল (র.)আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক নাইম উদ্দিন আহমেদ ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)