বাণিজ্যমেলায় ১০ শতাংশ ছাড়ে মিলছে ওয়ালটনের পণ্য
নিজস্ব প্রতিবেদক: বর্ণিল সাজে সজ্জিত নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে স্থায়ী ভেন্যুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসরে ওয়ালটনের পণ্যে বিশাল ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। মেলা উপলক্ষে ১০ শতাংশ ছাড়ে ওয়ালটনের পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। রোববার (১৫ জানুয়ারি) মেলায় ওয়ালটনের প্যাভিলিয়ন সরেজমিন পরদির্শনে এমন চিত্র দেখা যায়।
জানা যায়, মেলা উপলক্ষে ১০ শতাংশ ছাড়ে ওয়ালটনের পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। এগুলোর মধ্যে ৫০ লিটার ধারণ ক্ষমতার গিজার ১৪ হাজার ৯৯০ টাকা, ২৫ লিটার ধারণ ক্ষমতার ওভেনের ১৬ হাজার চারশ টাকা, মাল্টি কুকার তিন হাজার ৫৯০ টাকা, ডিজিটাল চুলা ১৪ হাজার ৫৯০ টাকা, ইনফ্রারেড কুকার চার হাজার একশ টাকা, ইলেকট্রিক কেটলি দুই হাজার আটশ টাকা, ৮৫০ ওয়াট ব্লেন্ডার চার হাজার ৭৫০ টাকা, আয়রন মেশিন পাঁচ হাজার ৫৫০ টাকা, মোবাইলফোন ১০ হাজার ৯৯০ টাকা থেকে ২৮ হাজার তিনশ টাকা, এসি ৩৮ হাজার পাঁচশ টাকা থেকে এক লাখ ৯৫ হাজার টাকা, টেলিভিশন ১৪ হাজার নয়শ টাকা থেকে এক লাখ ১০ হাজার টাকা, ফ্রিজ ১৪ হাজার ৯৯০ টাকা থেকে এক লাখ ১১ হাজার ৯৯০ টাকা, ল্যাপটপ ৩৯ হাজার ৫৫০ টাকা থেকে এক লাখ ৩৭ হাজার ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ তানভীর আহমেদ বলেন, এবারের মেলায় বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি নতুন কিছু পণ্য নিয়ে হাজির হয়েছি। এসব পণ্যের প্রতি ক্রেতারা ভালো সাড়া পাচ্ছি। তবে এখানে যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে ওয়ালটনের নিকটস্থ শোরুম থেকে এসব পণ্য সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, গতবারের চেয়ে এবার বেশি বিক্রি হবে।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//



