রাজধানীতে অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে সিআইডির অভিযান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে কার্যরত ৫টি স্পটে অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিআইজি হাবিবুর রহমান বলেন, রাজধানীর গুলশান, উত্তরা, মতিঝিল, আদাবর, আশকোনার অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে সিআইডি অভিযান চালিয়েছে। এ অভিযান চলমান থাকবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//



