দূষিত শহর

বিশ্বে দূষিত শহরের তালিকায় পঞ্চম ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বাতাসের মান ‘প্রচণ্ড অস্বাস্থ্যকর’ নিয়ে ঢাকার অবস্থান পঞ্চম।

বুধবার (১৮ জানুয়ারি) এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৯ নিয়ে  দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে আছে ঢাকা। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) শীর্ষে থাকা ভারতের দিল্লির স্কোর ২৬৩। এরপর পাকিস্তানের লাহোর (২১৭), করাচি (২১২) ও কিরগিজস্তানের রাজধানী বিশকেক (২১১)। 

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। 

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)