পারটেক্স

বাণিজ্যমেলায় পারটেক্স ফার্নিচারে ১৮ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মেলা উপলক্ষে ১৮ শতাংশ ছাড় দিয়েছে পারটেক্স ফার্নিচার।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে বাণিজ্যমেলায় পারটেক্স ফার্নিচারের স্টল সরেজমিন পরিদর্শনে এমন চিত্র চোখে পড়েছে।

জানা যায়, পারটেক্সের বিভিন্ন পণ্যে ১৮ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ছাড় দিয়ে এসব পণ্যের মধ্যে কুইন বেড ৮২ হাজার ২৫ টাকা, ড্রেসিং টেবিল ১৯ হাজার ১১৭ টাকা, আলমারি ৪১ হাজার ২১৭ টাকা, সোফা সেট ৫৪ হাজার ৬৩৮ টাকা, ডাইনিং সেট ৭৪ হাজার ৩২৪ টাকা, কফি টেবিল ১৪ হাজার পাঁচশ টাকায় বিক্রি হচ্ছে।

পারটেক্স স্টলের ইনচার্জ মাসুম পারভেজ বলেন, মেলা উপলক্ষে পারটেক্স পণ্যগুলোতে আমরা নানা অফার দিয়েছি। বাণিজ্যমেলায় অন্য কোনো কোম্পানি এত ছাড় দিয়েছি বলে আমার জানা নেই। প্রতিবছরের মতো এবারও মেলায় যথেষ্ট সাড়া পাচ্ছি। আগামী কয়েকদিন আরও বেশি সাড়া পাবো বলে আশা করছি।

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২ দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় ১৭ বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)