দিনাজপুরে শৈত্যপ্রবাহ

২৭ জেলায় শৈত্যপ্রবাহ, নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

সারাদেশ ডেস্ক: দেশের ২৭ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে গত ১৪ জানুয়ারি সবচেয়ে কম তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, কুমিল্লা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)