ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেয় না সরকার

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করে বলেছেন, বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় না সরকার। তারা যখনই সমাবেশ করতে চাচ্ছেন, অনুমতি পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলা একাডেমিতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ যাতে না বাড়ে, রাস্তাঘাট বন্ধ করবেন না। ভাঙচুর করতে পারবেন না। আপনাদের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করবেন। জনগণের দুর্ভোগ যাতে না হয়। এটাই আমরা বলি। এর বাইরে তাদের আমরা কোনো বাধা দিচ্ছি না।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)