ইজতেমার মুসল্লিদের জন্য মেট্রোরেলের সময় বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। তাই এই পর্বে মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য মেট্রোরেলের সময় বৃদ্ধি করা হয়েছে।
মেট্রোরেল সূত্রে জানা গেছে, আগামী ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ সইকৃত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধায় সকাল ৮টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করবে।
এদিকে যাত্রী সাধারণের চলাচল ব্যবস্থাপনা সুবিধার্থে শুধু ২২ জানুয়ারি বিকেল তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//



