Reception to the CMAs passed

সিএমএ পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দিল আইসিএমএবি

নিজস্ব প্রতিবেদক: দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সিএমএ ডিগ্রি অর্জনকারীদের সংবর্ধনা অনুষ্ঠান আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়াম নীলক্ষেত ঢাকায় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠানে সিএমএ সেপ্টেম্বর পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো. আবদুর রহমান খান এফসিএমএ এবং ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সকলক্ষেত্রে পেশার মান বজায় রাখার আহবান জানান।

সাবেক প্রেসিডেন্ট প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ এফসিএমএ, মোহাম্মদ সেলিম এফসিএমএ,  আরিফ খান এফসিএমএ, জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ, সেক্রেটারি মো. কাউসার আলম এফসিএমএ এবং কোষাধ্যক্ষ  মো. আখতারুজ্জামান এফসিএমএ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিএমএবি কাউন্সিলের সদস্য এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ এবং সহযোগিতায় ছিলেন ইনস্টিটিউটের সদস্য মিস রুনা লায়লা এসিএমএ ও মো. হাসিবুল ইসলাম এসিএমএ।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)