sinaaaa

ইজতেমার মুসল্লিদের সুবিধার্থে প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে গাজীপুরে শনিবার বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে তার পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরীতে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কর্মসূচি ছিল।

রাজধানী ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ভোরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এর আগে গত ১৩-১৫ জানুয়ারি একই স্থানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)