Metro Rail 221

বিশ্ব ইজতেমার জন্য রোববার ৯ ঘণ্টা চলবে মেট্রোরেল 

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেল ৯ ঘণ্টা চলবে আজ। 

রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি জানান, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। এতে মুসল্লিদের আগারগাঁও থেকে উত্তরা হয়ে টঙ্গী বিশ্ব ইজতেমায় যেতে সুবিধা হবে। একইভাবে মোনাজাত শেষে উত্তরা হয়ে মেট্রোরেলে আগারগাঁও ফেরা যাবে সহজেই। মুসল্লিদের সুবিধা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয় শুক্রবার (২০ জানুয়ারি)। এ পর্বে অংশ নিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা। আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)