জনপ্রশাসন মন্ত্রণালয় 0

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নতুন সচিব আজিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ (অতিরিক্ত সচিব) মো. আজিজুর রহমান।

সোমবার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ (অতিরিক্ত সচিব) মো. আজিজুর রহমানকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব দেওয়া হলো।

এদিকে ২০২০ সালে সেপ্টেম্বরে যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন আজিজুর রহমান।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন মো. আজিজুর।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)